যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে ফারুক মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফারুক মিয়া ওই এলাকার ঘোগা মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ফারুক। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকাডাকি করা হয়। পরে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খরর দেন। পরে পুলিশ ফারুকের লাশ উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights