যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

নিখোঁজের তিন দিন পর তেতুলিয়া নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৩টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীর গঙ্গাড়চর পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ যুবক সাইফুল ইসলাম বিশ্বাস (২৫) জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তজ এলাকার হানিফ বিশ্বাসের ছেলে।

পুুলিশ জানায়, গত বৃহস্পতিবার পৌনে ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চে করে যাচ্ছিল সাইফুল ও তার বড় ভাই বাদশা বিশ্বাস ও আরো এক স্বজন। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি দশমিনার লঞ্চঘাটের অদূরে বাঁশবাড়িয়ার বীজবর্ধন খামার এলাকায় অতিক্রমকালে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম বিশ্বাস।

দশমিনা থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান বলেন, গত শুক্রবার ভোরে নিখোঁজ হওয়ার পর ডুবুরিদলসহ উদ্ধার তৎপরতা চালালেও লাশ খুঁজে পাওয়া যায়নি। পরে জেলেদের দেয়া খবর পেয়ে বিকেল তিনটার দিকে পুলিশ তেঁতুলিয়া নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights