যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জ প্রতিনিধি
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা যুবদল এই কর্মসূচির আয়োজন করে।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে দলের ১৩ জন নেতা-কর্মী রক্তদান করেন এবং সংগ্রহকৃত রক্ত রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক গোপালগঞ্জ ইউনিটে দান করা হয়।

এছাড়া ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের নেতৃত্বে মেডিসিন বিভাগের চারজন চিকিৎসক অর্ধশত দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ সময় যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পালাশসহ জেলা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights