যুবলীগ চেয়ারম্যানের জন্মদিনে রংপুরে জেলা যুবলীগের টুপি, জায়নামাজ বিতরণ, দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে রংপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের টুপি, জায়নামাজ বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। জেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে নগরীর পুরাতন ট্রাকস্ট্যান্ড এলাকার জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদ্রাসা ও এতিমখানায় সংগঠনের সভাপতি লহ্মীণ চন্দ্র দাসের সম্পতিত্বে টুপি, জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, মীর শরিফুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসিরটুটুল, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক রাকিবুজ্জামান রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমনসহ অন্যরা।

এ সময় মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করা হয়। শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্থতা ও দীর্ঘায় কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights