যেকারণে বন্ধ ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং

অনলাইন ডেস্ক

‌‌‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’। তবে আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রাখার ঘোষণা এসেছে নির্মাতা সুকুমারের পক্ষ থেকে। ফলে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ভারতের নানা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আল্লু অর্জুন এবং রাশমিকা মানদানা অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজের’ সিক্যুয়েলটির শুটিং শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে।

প্রথমে বিশাখাপত্তম এবং পরে হায়দরাবাদে এক দফা শুটিং হয়েছে সিনেমাটির। জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের বাঁকুড়াতেও শুটিং হবে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে পরিচালক সন্তুষ্ট হন। শুটিং পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে চাইছেন তিনি। তাই আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ পাবে ‘পুষ্পা: দ্য রুল’ এর প্রথম টিজার। শুটিং বন্ধ হওয়ায় টিজার প্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইকোনোমিকস টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights