যে কারণে ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজেদের প্রস্তুতি জোরদার করতে ২০০ মিলিয়ন ডলারের আকাশ থেকে নিক্ষেপযোগ্য উন্নত গোলাবারুদ কেনার অর্ডার দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গোলাবারুদগুলো সরবরাহ করবে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের অস্ত্রে তাদের ভালো অভিজ্ঞতা রয়েছে। অনেকদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে তারা। এলবিটের দাবি অনুযায়ী, তাদের উৎপাদিত এই অত্যাধুনিক গোলাবারুদগুলো ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্রে স্বনির্ভরতা বাড়ানো এবং যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই চুক্তি দেশের অস্ত্র সরবরাহে স্বনির্ভরতা আরো জোরদার করবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি টেকসই সমঝোতার লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দফার ঐতিহাসিক সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) এই বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

লেবানন সরকার বর্তমানে কার্যকর থাকা নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনা কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম কোনো সরাসরি সংলাপ। আগামী রবিবার বর্তমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এই কূটনৈতিক তৎপরতার চিত্র ফুটে উঠেছে। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights