যে দামে কেনা যাবে প্রতি ভরি স্বর্ণ

অনলাইন ডেস্ক
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরি প্রতি স্বর্ণের সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম ছাড়িয়েছে দুই লাখ ১৫ হাজার টাকা। শনিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়। আজ সোমবারও (১৫ ডিসেম্বর) একই দাম কার্যকর আছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম (পিওর গোল্ড) বাড়ায় বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৮০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights