যে শর্তে এক বা দুই দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক অথবা দুই দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইসরায়েল। নিজেদের হাতে আটক থাকা জিম্মিদের মধ্য থেকে ১০ থেকে ১৫ জনকে মুক্তি দেওয়ার শর্তে সাময়িক এই বিরতিতে রাজি হতে পারে ইসরায়েল।

বুধবার কাতারের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নাম গোপন রাখার শর্তে সূত্রটি বলেছে, “১০ থেকে ১৫ জন জিম্মিকে ছাড়িয়ে নিতে কাতারের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আলোচনা চলছে। তাদের মুক্তি দেওয়ার বদলে দুই বা এক দিনের যুদ্ধবিরতি হতে পারে।”
গত ৭ অক্টোবর বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে দেড় হাজারেরও বেশি ইসরায়েলিকে হত্যা করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা। এছাড়াও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। এরমধ্যে এখন পর্যন্ত মাত্র চারজনকে মুক্তি দেওয়া হয়েছে।

হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর গাজায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেসামরিক মানুষ এত বেশি হতাহতের শিকার হওয়ায় গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে আরব দেশগুলো। তবে ইসরায়েল শর্ত দিয়েছে, যতক্ষণ পর্যন্ত হামাস সব জিম্মিকে ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না।

ধারণা করা হচ্ছে, সে অবস্থান থেকে কিছুটা সরে এসে স্বল্পকালীন যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইসরায়েল। সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights