যে শর্ত পূরণ হলে অবসর নেবেন এমি মার্টিনেজ!

অনলাইন ডেস্ক

আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ ব্যালন ডি’অরের মঞ্চে টানা দুই মৌসুমে সেরা গোলরক্ষকের ‘ইয়াশিন ট্রফি’ জিতেছেন। সম্প্রতি আবার ‘ফিফা দ্য বেস্ট’ গোলরক্ষকের পুরস্কারও জিতলেন তিনি। যা মাঠের পারফরম্যান্সে দলের হয়ে তার ভূমিকা কেমন বা দিবুর সাম্প্রতিক সময়টা কতটা ভালো কাটছে এরই উৎকৃষ্ট উদাহরণ। সর্বজয়ী আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ এই তারকা গোলরক্ষক এবার জানালেন অবসরের কথা।

আর্জেন্টিনার বিশ্বজয়ের দুই বছর পূর্তি হয়েছে বুধবার (১৮ নভেম্বর)। এই উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশেষ ভিডিওতে আসে এমির অবসরের প্রসঙ্গ। এএফএ স্তাদিওতে করা স্মৃতিচারণের মধ্যে এমি জানান, তিনি অবশ্যই অবসর নেবেন।

সময়ের সেরা গোলরক্ষক এমি বলেন, ‘আমি শপথ করে বলছি, অবসর নেব। তার আগে আমি ২০২৬ বিশ্বকাপ জিততে চাই। আমার বয়স সবে ৩২। পরের বিশ্বকাপের সময় ৩৩ পার হবে। সেটি জিততে পারলে আমি অবসর নিয়ে নেব।’

মার্টিনেজ এবার ফিফা দ্য বেস্টে জিতেছেন বর্ষসেরা গোলকিপারের খেতাব। ২০২২ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। চলতি বছর ব্যালন ডি’অরে পেয়েছেন সেরা গোলরক্ষকের সম্মান। টানা দ্বিতীয়বারের মতো পেলেন এটি। সবমিলিয়ে মাঠ ও মাঠের বাইরে দারুণ সময় কাটছে এমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights