‘যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যতটুকু সময় দরকার সংস্কারের, ঠিক ততটুকু সময় নেওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।

বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নানকরা হযরত আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, যে জাতি ইতিহাস ভুলে যায়, তারা বেশিদূর যেতে পারে না। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন যেন জনগণ তাদের অধিকার ফিরে পায়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা শেষে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মসজিদের ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন জামায়াত আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights