যৌথ বাহিনীর অভিযানে সার্জিক্যাল সামগ্রী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ওই বাড়ি থেকে একটি এয়ারগানসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। এসময় বাড়ির মালিক আল আমিনকে গ্রেফতার করা হয়।
জাানা গেছে, এ সময় আল আমিনের কাছ থেকে ১টি এয়ার গান, ২৫ গ্রাম গাঁজা, আটশ’ গ্লোবস, এক হাজার পিস সার্জিক্যাল গ্লোবস, একশ’ পিস কেনুলা, তিনশ’ সিরিজ, ৩২০টি বাটারফ্লাই সেটসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়। পরে আল আমিনকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, যৌথবাহিনী আটক করার পর আল আমিনকে থানায় সোপর্দ করে। শুক্রবার তাকে আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
