যৌন নির্যাতনের অভিযোগে কলকাতায় বাংলাদেশি গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

১৪ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের নিউটাউন টেকনো সিটি থানার পুলিশ।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে সোহেল রানা নামে অভিযুক্ত ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে কলকাতার কাছেই নিউটাউন বালিগুড়ি এলাকায়। মঙ্গলবার গ্রেফতারকৃত অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গত প্রায় দুই মাস ধরে নিউ টাউন বালিগুড়ি এলাকায় বাসা ভাড়া করে থাকছিল বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা নামে ওই যুবক। বিশেষ কাজে বাংলাদেশ থেকে কলকাতা আসে ওই যুবক। নিউটাউন বালিগুড়ি এলাকার যে বাড়িতে সোহেল রানা বাসা ভাড়া নেয়, সেই বাড়ির মালিকের ১৪ বছরের নাবালিকা মেয়েকে সম্প্রতি একাধিকবার যৌন নির্যাতন করে বলে অভিযোগ ওই পরিবারের। নির্যাতনের পর অভিযুক্ত সোহেল রানা ওই নাবালিকাকে ব্ল্যাকমেল করছিল ও ভয় দেখাচ্ছিল বলেও অভিযোগ। স্বভাবতই প্রাণভয়ে পরিবারের কাউকে কিছু বলতে পারেনি নাবালিকা।
অবশেষে গত রবিবার অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। এরপরই পরিবারের কাছে গোটা ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে সোমবার রাতে প্রথমে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights