রংধনু গ্রুপের পরিচালক মিজানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আদালত প্রতিবেদক

পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বুধবার আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights