রংপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে নগরীর কাচারী বাজার থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের কে-চেয়ারম্যান জাভেদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোজক্কের হোসেন মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আব্দুর রহিম, ফেরদৌস আলম, জাবেদ হোসেন সুইডেনসহ অন্যরা। এদিকে সকালে মানবাধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সুরভী উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights