রংপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর রেল স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। রংপুর জিআরপি সূত্রে জানা গেছে, পার্বতিপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ৪৬২ নম্বর ট্রেনটি রংপুরে রেল স্টেশনের আসছিল। নগরীর লালবাগ রেল ক্রসিংয়ের সামনে অজ্ঞাত যুবক রেল লাইন দিয়ে হাঁটছিল। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।

রংপুর জিআরপি থানার ইনচার্জ আব্দুর রহিম বলেন, যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights