রংপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে পর্নোগ্রাফি মামলায় ধনী রায় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ধনী রায় ঠাকুরগাঁও জেলার সিংগিয়া গ্রামের দেবীচরণ রায়ের ছেলে। সোমবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের সুযোগে ধনী রায় কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি ধারণ করে। পরবর্তীতে সম্পর্ক বিচ্ছেদের জেরে ধনী রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান এবং ভুক্তভোগী তরুণীকে ব্ল্যাকমেইল ও হয়রানি করে আসছিলেন। এ ঘটনায় তাজহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ধনী রায়কে গ্রেফতার করে।

তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, ধনী রায়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights