রংপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনে বৃহস্পতিবার বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রংপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আল-আমিন হোসেন তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: মফিজুল ইসলাম মান্টু, কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক মো: শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরগণিত বিভাগের সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্কুলের উপদেষ্টা উমর ফারুক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আইরিন আক্তার, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মাহনাজ ইসলাম মৈত্রি ও সংগঠক মাহমুদুন্নবী বাবুল।

প্রতিষ্ঠান প্রধান আফিফা ইশরত চেতনা সভাপতিত্ব করেন। মেলায় শিশুরা বিজ্ঞানের বিভিন্ন মজার মজার বিষয় উপস্থাপন করেন। ড. মো. আল-আমিন হোসেন তালুকদার শিশুদের উপস্থাপনায় বিস্ময় প্রকাশ করেন ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights