রংপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর সিভিল সাজন অফিস এবং কমিউনিটি চক্ষু হাসপাতাল এবং সাইটসেভার্স এর সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি রংপুর সদর হাসপাতাল হতে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে রংপুর সদর হাসপাতালে এসে শেষ হয়।
বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি শেষে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রংপুর সদর হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের সিভিল সার্জন ডা: মো:মোস্তফা জামান চৌধুরী।
আলেচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো:রুহুল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা:মোছা:শাম্মী আক্তার, এ্যাডভান্স চক্ষু হাসপাতালের ডা. মো:আব্দুস সাত্তার,কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের প্রোগ্রাম হেড মাহমুদুল ইসলাম প্রমুখ।
বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে চক্ষুসেবার তথ্য উপস্থাপন করেন সাইটসেভার্স এর জেলা কোঅর্ডিনেটর মো: মাসুদ রানা। বিশ্ব দৃষ্টি দিবসে অংশগ্রহন করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন,মক্কা চক্ষু হাসপাতাল,মরিয়য়ম চক্ষু হাসপাতাল, ইনসাফ চক্ষু হাসপাতাল, গ্লোবাল চক্ষু হাসপাতাল,এডভ্যান্স চক্ষু হাসপাতাল,রংপুর চক্ষু হাসপাতাল।
