রংপুরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে রংপুরে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকালে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

এরপর র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়।

টাউন হলে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। আলোচনা সভায় রেলওয়ে শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights