রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীরগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাউন হলের সামনে সমাবেশে করে। এসময় বক্তব্য রাখেন, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশের একের পর এক হত্যাকান্ড ঘটছে। মবের নামে বিচার বহির্ভূত কাজ করা হচ্ছে। মানুষের ব্যবসা-বাণিজ্য লুটপাট করা হচ্ছে। এরপরেও সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে, নানা ধরনের অপকর্ম করছে। জুলাই অভ্যুত্থানের হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে না। এর দায় বর্তমান সরকার ও প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights