রংপুরে রিকশা গ্যারেজ মালিককে হত্যা
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুর নগরীতে অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৭০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর আনছারী মোড় এলাকায় গ্যারেজের ভেতর থেকে মাথায় আঘাত পাওয়া রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান আনছারী মোড় এলাকার মীর কাশেমের ছেলে। তিনি রাতে একাই অটোরিকশা চার্জের জন্য গ্যারেজ লাগোয়া বাড়িতে অবস্থান করতেন। ধারনা করা হচ্ছে জাকাতির উদ্দেম্যে তাক হত্যা করা হয়েছে। ঘর লুটপাটের চিহ্ন ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্যারেজের ভেতর থেকে বাহিরে আসা রক্ত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গ্যারেজের ভেতরে আব্দুর রহমানের লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় আব্দুর রহমানের গ্যারেজ লাগোয়া বাসার আলমারী ও সিন্দুকের তালা ভাঙ্গা অবস্থায় পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, মধ্যরাতে ডাকাত দলে তাকে হত্যা করে পালিয়ে গেছে। সিআইডি, ডিবির সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, আব্দুর রহমানের পরিবারের অন্য সদস্যরা রবার্টসনগঞ্জে থাকায় বাড়িতে তিনি একা ছিলেন। মধ্যরাতে ডাকাত দল এসে তাকে হত্যাসহ লুটপাট করে চলে গেছে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
