রংপুরে শিশু শিক্ষার্থী হত্যা মামলায় জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে শিশু শিক্ষার্থী হত্যা মামলায় মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান আব্দুল্লাহসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সিয়ামের বাবা আনোয়ার হোসেন ভুট্টু, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, ফিরোজ মিয়া, মনোয়ার হোসেন বাবু প্রমুখ।

বক্তারা বলেন, রংপুর নগরীর গণেশপুর বকুলতলা জান্নাতবাগ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক আব্দুর রহমান মাদ্রাসার নাজেরা বিভাগের শিশু শিক্ষার্থী সিয়াম ইসলামকে (১০) বলাৎকারের পর নিমর্মভাবে হত্যা করেছে। মাদ্রাসা শিক্ষকদের এমন নৃশংসতা মানুষকে দ্বীনি শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে। তাই শিক্ষক নামের এসব ব্যক্তিদের ফাঁসি দিলে সমাজে এমন অন্যায় থাকবে না। অবিলম্বে শিক্ষক আব্দুর রহমানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ সকল মাদ্রাসার শিক্ষার্থীদের থাকার পরিবেশকে নিরাপদ করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাতে নগরীর বকুলতলা জান্নাতবাগ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের একটি বাথরুম থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা সিয়ামকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার দুই শিক্ষক আব্দুর রহমান আব্দুল্লাহ (২৫) ও মোকলেছুর রহমানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights