রংপুর বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই

অনলাইন ডেস্ক

রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যত্র থাকবে মেঘলা আকাশ। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওযাবিদ ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে বিদায় নেওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা কমতে পারে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুর, খুলনা ও মোংলায়; ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে এক মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights