রংপুর মহানগর বিএনপির মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুর মহানগর বিএনপির আয়োজনে মৌন মিছিল বের করা হয়। শুক্রবার বিকালে রংপুরে গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে মৌন মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জাহাজ কোম্পানি মোড় হয়ে আবার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মৌন মিছিলে অংশগ্রহণ করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, আহবায়ক কমিটির সদস্য সুলতান আলম বুলবুল, সালেকুজ্জামান সালেক, আবু আলী মিঠু, নিখিলেন্দু গুহ রায়, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগমসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights