রকিবকে ফিরে পেতে চান না মাহি

অনলাইন ডেস্ক

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার। কিছুদিন আগেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাহিয়া মাহি। বর্তমানে তারা আলাদা থাকছেন। শিগগিরই বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবেন বলে জানিয়েছেন মাহি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রকিব জানান, গত বছরের জুন থেকে তারা আলাদা থাকছেন। আর তিনি সংসার টিকিয়ে রাখার বহু চেষ্টাও করেছেন। এর মাঝেই মাহির ইঙ্গিত রকিবকে আর ফিরে পেতে চান না তিনি।

আজ রবিবার মাহি তার ফেসবুকে ভালোবাসা দিবসের পুরোনো একটি রিল শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সাগরপাড়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন রকিব-মাহি। রোমান্টিক সেই মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ সিনেমার ‘তুম জো আয়ে জিন্দেগি ম্যায়’ গানটি।
ক্যাপশনে মাহি লেখেন, আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে গেছে। আমি তোমাকে ফিরে পেতে চাই না। যদিও এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত তা স্মৃতি হিসেবে থেকে যাবে।

এদিকে বিচ্ছেদের বিষয়ে রকিব বলেছেন, মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়ে আমি আশাবাদী। চেষ্টা করে যাচ্ছি, সংসারটা টিকিয়ে রাখতে। কারণ বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights