রক্তচাপ নিয়ন্ত্রণে নতুন ওষুধের উদ্ভাবনী কার্যকারিতা নিয়ে নর্থসাউথে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
রক্তচাপ নিয়ন্ত্রণে স্যাটিন শ্রেণির নতুন ওষুধের উদ্ভাবনী কার্যকারিতা নিয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ এবং নর্থসাউথ ফার্মাসিউটিক্যাল ক্লাব।

সেমিনার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওষুধটির উদ্ভাবক ও যুক্তরাষ্ট্রের মেরসার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাকিবুল হাসান। এসময় তিনি স্যাটিন শ্রেণির ওষুধের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং এর উদ্ভাবনী দিক নিয়ে নিজের গবেষণা বিশদভাবে আলোচনা করেন।

তিনি বলেন, এই ওষুধটি রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর। সারা বিশ্বে প্রায় ২০০ মিলিয়ন মানুষ কার্ডিওভাসকুলার রোগে ভুগছেন, যা বেশিরভাগ ক্ষেত্রে অবহেলিত। এই নতুন উদ্ভাবন তাদের সাহায্য করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব খান বলেন, সেমিনারটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তথ্যবহুল এবং শিক্ষামূলক ছিল। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে আগ্রহী করতে সহায়ক হবে।

নর্থসাউথ ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights