রতন টাটার মৃত্যুতে যা বললেন সাবেক ‌‘প্রেমিকা’ সিমি

অনলাইন ডেস্ক

বুধবার মধ্যরাতে মারা গেছেন ভারতের প্রখ্যাত শিল্পপতি রতন টাটা। কিছু দিন ধরে মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭।

ভারতের শিল্প জগতের অনন্য নাম ছিলেন রতন টাটা। দীর্ঘ কর্মজীবন তার। যদিও জীবনযাপনে তেমন কোনও বাহুল্য ছিল না তার। ভারতের মহীরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়েছে বিভিন্ন সময়। শোনা যায়, জীবনে চার বার প্রেমে পড়েছিলেন। তবে বিয়ে করা হয়নি তার।

আজবীন অবিবাহিত ছিলেন, সঙ্গী ছিল তার পোষ্যরা। শোনা যায়, অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে নাকি এক সময় প্রণয় সম্পর্কে জড়ান শিল্পপতি। বেশ কয়েক বছর সেই সম্পর্ক থাকলেও শেষমেশ তা পরিণতি পায়নি। তবে তাদের বন্ধুত্ব অটুট ছিল। তাই রতন টাটার প্রয়াণ যেন মেন নিতে পারছেন না সিমি।
রতন টাটার সঙ্গে তার সম্পর্কের যে ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে, সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সিমির কথায়, ‘‘ও দারুণ মজার মানুষ। নিপাট ভদ্রলোক। অর্থ কখনই ওর চালিকাশক্তি ছিল না।’’ শিল্পপতির চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। বৃহস্পতিবার সিমি গারেওয়াল ফেসবুকে লেখেন, “ওরা বলছে, তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য করা খুব কঠিন… বড্ড কঠিন… বিদায় বন্ধু।’’

প্রেম ভেঙে গেলেও সিমির শো ‘রাঁদেভু উইথ সিমি’-তে প্রথম অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই সিমি তাকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করেননি তিনি? উত্তরে তিনি বলেন, ‘সেই সময় খুব বেশি মাত্রায় কাজে নিয়োজিত ছিলাম। বেশ কয়েক বার বিয়ের করার কথা ভেবেওছিলাম, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights