রফতানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেস সচিব

অনলাইন ডেস্ক
রফতানি আদেশ স্থগিত হওয়ার আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না।

সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রফতানি আদেশ স্থগিত হচ্ছে বলে ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।

তিনি বলেন, গতকালকে ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে। সেখানে বিজিএমইর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদের বলেছি আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না।

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights