রবিবার শেষ হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন

আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন। ১৮ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই আবেদন শুরু হয়। রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার পর শনিবার বিকাল পর্যন্ত দুই লাখের বেশি আবেদন জমা হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রায় তিন লাখ আবেদন জমা হতে পারে বলে সংশ্লিষ্টদের অনুমান।

অনলাইন আবেদন শেষে আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে ব্যবসায় শিক্ষা বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, রবিবার রাতে আবেদন শেষ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আর সময় বাড়বে না। আবেদন শেষ হলে নির্দিষ্ট সংখ্যা জানা যাবে। এবার ২২ বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক আসন বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights