রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে আরও সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এ সময় দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে মুখর হয়ে ওঠে মহাসড়ক। স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ ও অভিভাবকেরাও এতে অংশ নিয়েছেন। তারা জানান, এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা বারবার নানা সমস্যার মুখে পড়ছে। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা বাস্তবায়ন করবই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না।

তবে সড়ক অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে।

এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। তারপর ধারাবাহিকভাবে মহাসড়কে প্রতিকী ক্লাস, মৌন মিছিসহ নানা কর্মসূচি পালন করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/হিমেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights