রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘সি’ ইউনিটে মোট ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৮৪.৮৮ শতাংশ।

এর আগে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপকমিটিসমূহের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন।

ভর্তি পরীক্ষা শেষে এক বার্তায় ভাইস-চ্যান্সেলর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ভর্তি পরীক্ষার উপকমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, তাদের এই সহযোগিতা পরবর্তী পরীক্ষাগুলোতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে যথাক্রমে ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights