রমজানে আল-আকসা মসজিদে ইসরায়েলের নতুন বিধিনিষেধ,

অনলাইন ডেস্ক
পবিত্র রমজান মাসেও জেরুজালেমের পুরাতন নগরীর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তার নামে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

গাজার যুদ্ধ চলাকালে গত বছর ইসরায়েল আল-আকসায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, বিশেষ করে পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ক্ষেত্রে। ডেভিড মেনসার বলেন, জননিরাপত্তার স্বার্থে প্রতি বছরের মতোই স্বাভাবিক বিধিনিষেধ বলবৎ থাকবে।

নিরাপত্তার অজুহাতে এবারও প্রবেশের বয়সসীমা নির্ধারণ করা হতে পারে। গত বছর শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সেইসঙ্গে জেরুজালেমের পুরাতন শহরজুড়ে ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ইসরায়েলি সরকার দাবি করেছে, তারা আল-আকসার স্থিতাবস্থা বজায় রাখতে চায়। তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞাগুলো তাদের ধর্মীয় অধিকার খর্ব করছে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights