রমজানে টিএসসিতে নারী হেনস্তা, অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী হেনস্তার ঘটনায় জড়িত থাকার দায়ে এক শিক্ষার্থীর হল সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার হল প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার প্রেক্ষিতে শাহরিয়ার ইসলাম তুষারকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হলের বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে।

তাকে আগামী ৭ দিনের মধ্যে হলের আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি বুঝিয়ে দিয়ে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাতে সেহরি খাওয়ার পর টিএসসি এলাকায় ঘুরতে আসা দুই নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শাহরিয়ার ইসলাম তুষার, রাকিব আহমেদ, শাহরিয়ার তানজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights