রয়্যাল মেলবোর্ন শোর কেক প্রতিযোগিতায় ফারিনার প্রথম স্থান অর্জন

নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন শো গ্রাউন্ডে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রয়্যাল মেলবোর্ন শো। রয়্যাল এগ্রিকালচারাল সোসাইটি ভিক্টোরিয়ার উদ্যোগে ১৮৪৮ সাল থেকে প্রতিবছর কৃষিপণ্য, গবাদিপশু, হস্ত ও কারুপণ্য, ঐতিহ্যবাহী খাবার, বিভিন্নরকম জ্যাম বিস্কুট রুটি কেক ইত্যাদির প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সাত দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে থাকে মেলা ও কনসার্ট।

এ বছর এই শো এর “ভিন্টেজ চ্যালেঞ্জ বার্থডে কেক” বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি ফারিনা মাহমুদ। পেশায় তথ্য প্রযুক্তিবিদ ফারিনা একান্তই শখে কেক বানান। এই প্রতিযোগিতায় ফারিনার বানানো গায়ে হলুদ থিমের কাপকেকও বিচারকদের প্রশংসা অর্জন করে। ভিক্টোরিয়ার সবচেয়ে বড় এই প্রদর্শনীটি চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights