রশি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

অনলাইন ডেস্ক

রশি বা নিরাপত্তা জাল ছাড়াই তাইওয়ানের রাজধানীতে তাইপেই- ১০১ তলা ভবনের চূড়ায় আরোহণ করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড।

রবিবার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটিতে আরোহণ করার সময় অ্যালেক্সের হাজার হাজার ভক্ত উল্লাস প্রকাশ করেন।

তাইওয়ানের সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় পৌঁছাতে অ্যালেক্সের সময় লেগেছে ৯১ মিনিট।

অভিযানের পরে সাংবাদিকদের তিনি বলেন, “তাইপেই দেখার কী সুন্দর উপায়!”

৫০৮ মিটার উচ্চতার তাইপেই ১০১ ভবনটি শহরের আকাশরেখায় আধিপত্য বিস্তার করে এবং একটি প্রধান পর্যটন আকর্ষণ। এটি ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। বর্তমানে দুবাইয়ের বুর্জ খলিফা সর্বোচ্চ ভবনটির স্থান দখল করেছে।

নগর সরকারের পূর্ণ সহায়তা এবং অনুমতি নিয়ে এবং কোনও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাইপেই ১০১ ভবনে আরোহণটি সম্পন্ন হয়েছিল। সূত্র: ওয়াশিংটন পোস্ট, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights