রাঁচি টেস্টে নেই বুমরাহ

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টেই খেলেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। দুর্দান্ত পারফরম্যান্স করে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ভারতের দুই টেস্ট জয়ের অন্যতম নায়কও বুমরাহ। তবে ওয়ার্কলোড কমাতে রাঁচিতে চতুর্থ টেস্টে তাকে বিশ্রাম দিয়েছে ভারত।

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, রাজকোট টেস্ট শেষে বুমরাহ আহমেদাবাদে নিজের বাড়িতে যাবেন। অন্যদিকে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাঁচির উদ্দেশে রওয়ানা করছে ভারত দল।

এর আগে, বিশাখাপট্টনমে বিশ্রাম দেওয়া হয়েছিল আরেক পেসার মোহাম্মদ সিরাজকে। রাঁচিতে বুমরাহর জায়গায় নতুন করে কাউকে দলে নেয়ার সম্ভাবনা খুবই কম। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলতে দল থেকে ছুটি দেওয়া মুকেশ কুমার যোগ দিতে পারেন দলের সঙ্গে।
চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। ব্যক্তিগত কারণে খেলছেন না সাবেক অধিনায়ক বিরাট কোহলিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights