রাউজানে চাকা স্লিপ করে মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলার জলিরনগর বাস স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল স্লিপ করে মিজান চৌধুরী নামে একজন নিহত হয়েছে। তিনি রাউজান পৌরসভার শাহ আলম চৌধুরীর সন্তান। তবে মোটরসাইকেলে থাকা তার ভাই ইয়াছিন চৌধুরী অক্ষত রয়েছে। সোমবার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে।

রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমি নিহত ওই যুবকের বাড়িতে অবস্থান করছি। ঘটনা কিভাবে ঘটেছে তা প্রত্যক্ষদর্শী তার ছোট ভাই থেকে জানার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights