রাকসু নির্বাচন জুনে, রোডম্যাপ প্রকাশ

বিশ্ববিদ্যাল প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। এতে জুন মাসের শেষ সপ্তাহে নির্বাচনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মার্চ পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদান, ১৩ এপ্রিল নির্বাচনি বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল ভোটার তালিকা সম্পর্কে আপত্তি সংশোধন, ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৫ মে মনোয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই, ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights