রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি -২৯৯নং আসন থেকে সড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী কাছে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ। পরে তার স্বাক্ষরিত্ব আবেদন গ্রহণ করেন রাঙামাটি জেলা রির্টানিং কর্মকর্তা।

নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রী কমিটির সিদ্ধান্তের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন অন্য কোনপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।

রাঙামাটি জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ২০২৫সালে ২৯ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় তথ্য দাখিল করেন। যাচাই বাছাইয়েও তার মনোনয়ন বৈধ বলে গণ্য হয়। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ্য করেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তাই বর্তমানে রাঙামাটি ২৯৯নং আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী মো. জসিম উদ্দিন, বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা নির্বাচনের মাঠে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights