রাঙামাটিতে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে মারিশ্যা ব্যাটালিয়নের ২৭ বিজিবির অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, ‎৭.৬২ মি.মি. গুলি একটি ও খালি খোসা, ৯টি ‎পিস্তল বহনকারী ব্যাগ ও কভার, ‎একটি দেশিয় একনলা বন্দুক, ৭টি খালি খোসা, ‎বড় ও ছোট মিলিয়ে ৫টি চাইনিজ চাপাতি ‎২টি দেশীয় লোহার হাসুয়া দা, একটি লোহার হাতুড়ি, একটি বাটুল গুলতি, ‎২৬টি কাচের ও ৫টি স্টিলের মারবেল, একটি পুরাতন স্কুল ব্যাগ।

বিজির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জীবতলী ব্রিজ এলাকায় অভিযানে নামে ম্যারিশা ২৭ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি বিশেষ দল। এ অংশ নেন বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানও। এসময় ওই এলাকায় অবস্থান করছিল একদল সশস্ত্র সন্ত্রাসী। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ের জঙ্গলের দিকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

‎‎মারিশ্যা ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights