রাঙামাটিতে বিপুল ভোটে জয়ী বিএনপির দীপেন দেওয়ান
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেছনে ফেলে তিনি জয় নিশ্চিত করেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা) পেয়েছেন ২১ হাজার ৫১৩ ভোট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ১ হাজার ৩৮ ভোট। জাতীয় পার্টির অশোক তালুকদার (নাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৮৭৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৫৬ ভোট। গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭ হাজার ১২ এবং ‘না’ ভোট ১ লাখ ৪০ হাজার ৬২৯।
রাঙামাটি জেলার ১০টি উপজেলার ২১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। মোট প্রদত্ত ভোটের হার ছিল ৫৪ দশমিক ০৭ শতাংশ।
