রাঙামাটিতে শুরু হচ্ছে এনডিএফ বিডির ট্রেনিং ক্যাম্প

অনলাইন ডেস্ক

বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর ১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের মেধাবী বিতার্কিকদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধিতে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (১-২ মে) রাঙামাটির বার্গি লেক ভ্যালি ও পলওয়েল পার্কে তা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজনে বিতার্কিকদের ব্যক্তিত্বের বিকাশ ও সার্বিক উন্নয়নে যুগোপযোগী সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘লিডারশীপ কি ও কেন?’, ‘লিডারশীপ ক্যাম্পের গুরুত্ব ও তাৎপর্য’, ‘এনডিএফ বিডির বাৎসরিক পরিকল্পনা’, ‘লিডারশীপ ও নৈতিকতা’ এবং ‘প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে সর্বক্ষেত্রে নিজেকে উপস্থাপনের কৌশল: এম আলমগীরস ইম্প্রোভাইজেশন মেথড’ শীর্ষক বিশেষ সেশন থাকবে দুই দিনের এ আয়োজনে।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনডিএফ বিডির চেয়ারম্যান উপদেষ্টা ও গ্লোবাল ভিলেজ রাঙামাটির সাবেক সভাপতি ফজলে এলাহী এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরিচালক ও এনডিএফ বিডির সাবেক মহাপরিচালক মো. আনিসুর রহমান।

ক্যাম্পের চিফ ও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লু অ্যাওয়ার্ড’প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন একেএম শোয়েব। এতে লিডারশিপের ওপর বিশেষ সেশন নেবেন তুখোড় বিতার্কিক এবং রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিমুল এহসান খান।
এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব জানান, এই ক্যাম্পের উল্লেখযোগ্য সেগমেন্টের মধ্যে থাকছে হাইকিং, ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার টাস্ক, সারভাইবাল টাস্ক, টিম প্রেজেন্টেশন, জোনাল প্রেজেন্টেশন, ক্যাম্প ফায়ার, টিম কালচারাল টাস্ক, সারপ্রাইজ সেশন, ফ্রেন্ডশিপ এন্ড ফেলোশিপ আড্ডা, নৌ ভ্রমন, এন্টারটেইনমেন্ট টাস্ক, প্রকৃতি পর্যবেক্ষণ, রাঙামাটির ঐতিহ্যকে ধারণ করা ইত্যাদি।

এনডিএফ বিডির ৯টি জোনের লিডারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পের তত্ত্বাবধানে থাকবেন এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, ক্যাম্প কনভেনরের দায়িত্বে থাকবেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান তাহসিন রিয়াজ, ক্যাম্প কো-ডিরেক্টরের দায়িত্বে থাকবেন এনডিএফ বিডির যুগ্ম মহাসচিব তুষার ধর, ক্যাম্প কো-অর্ডিনেটরের ভূমিকায় থাকবেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান মাহমুদ হাসান এবং এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক লুভনা আক্তার।

১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্প-এর ক্যাম্প ডিরেক্টর ও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডির মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) লায়ন এম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights