রাঙামাটি ভ্রমণ করা যাবে ১ নভেম্বর থেকে

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটিতে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত আদেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। এই পর্যটনস্থল ভ্রমণ করা যাবে আগামী ১ নভেম্বর থেকে। একই সাথে রাঙামাটি হোটেল মালিক সমিতির পক্ষ থেকে পর্যটকদের ৩০ ভাগ হোটেল বুকিং ছাড়ও ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পর্যটকদের জন্য ভ্রমণ উন্মুক্তকরণ এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও হোটেল মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, আগামী ১ নভেম্বর থেকে রাঙামাটি ভ্রমণ করতে পারবেন দূর-দূরান্তের পর্যটকরা। রাঙামাটিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। অপর দু’পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানেও পর্যায়ক্রমে ভ্রমণ নিরুৎসাহিত আদেশ প্রত্যাহার করা হবে। পাহাড় এখন একেবারে শান্ত রয়েছে। নিষেধাজ্ঞা চলমান থাকার কারণে টানা ২৩ দিন ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত আদেশ তুলে নেওয়া হয়েছে।
এদিকে খাগড়াছড়িতে নিষেধাজ্ঞা এখনো বলবৎ থাকার কারণে সাজেক ভ্রমণ করা যাবে আগামী ৫ নভেম্বর থেকে। আর বান্দরবানে পর্যটক ভ্রমণ আরও এক সপ্তাহ পর নিরুৎসাহিতকরণ আদেশ প্রত্যাহার করার কথা রয়েছে। রাঙামাটি ভ্রমণকারী পর্যটকদের পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সবাই নিরাপদে ভ্রমণ করতে পারবেন পাহাড়। এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙামাটি বার্গি লেক ভ্যালি পরিচালক বাপ্পী তংঞ্চঙ্গ্যা, রাঙামাটি লঞ্চ ও হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিমসগ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights