রাজধানীতে ইশরাকের নেতৃত্বে লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোড়ের মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুল আজিজ, রাম সাহা, মো. মনিরুজ্জামান, আমির হোসেন, নুরু মাদবর, মোহাম্মদ মুখলেস, সূত্রাপুর থানা নেতা দেলোয়ার হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড সভাপতি কাজী কাইয়ুম, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, ৪৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়েজ, ৪৪ নং ওয়ার্ড সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ প্রমুখ।
লিফলেট বিতরণের সময় গণতন্ত্র পুনরুদ্ধার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে জনসাধারণকে রাজপথে নামার আহ্বান জানান ইশরাক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights