রাজধানীতে কলেজছাত্রের লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার এলাকায় ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন মৃতের স্বজনরা। সে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলো। বৃহস্পতিবার দুপুরে ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

শরীয়তপুরের জেলার ডামুড্ডা উপজেলার লেগুনা চালক মোঃ আব্দুল কাদেরের ছেলে বিজয়। বর্তমানে পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় কি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাই মোহাম্মদ রাজা ও স্বজনরা জানিয়েছেন, সে একটি মেয়ের সাথে প্রেম করতো, ধারণা করা হচ্ছে, সে প্রেম ঘটিত কারণেই সে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা দেখতে পেয়ে, সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর আড়াইটায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights