রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেফতারকৃতরা হলো লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী, ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আবু সাইদ, জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ, রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা, ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন মৃধা ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো. সাগর হাসান।

ডিএমপি সূত্র জানায়, গতকাল সোমবার রাত ১১টার দিকে পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

একই দিন বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবু সাইদকে গ্রেফতার করে। এদিন গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ পারভেজকে গ্রেফতার করে। ডিবি ওয়ারি বিভাগের অন্য একটি টিম রাত ৮টার দিকে বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights