রাজধানীতে কোকেনসহ আফ্রিকান নাগরিক গ্রেফতার

অনলাইন ডেস্ক

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের একজন নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি কোকেন পাওয়া যায়। বুধবার (২৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে। উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights