রাজধানীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে এক গৃহবধূকে (২৯) গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বিল্লাল হোসেন (২৫), আল-আমিন হোসেন (২৬), সবুজ (২৬), রাসেল ওরফে মোল্লা রাসেল (২৪) ও শফিকুল ইসলাম (২৬)। গ্রেফতারকৃতদের তিনজনই শ্রমিক।

রবিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ও ভোলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এইচ এম আজিমুল হক জানান, সন্তান ও সাবেক স্বামীর খোঁজে ২৫ জানুয়ারি যশোর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আসেন এক নারী। খুঁজে না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ফিরে যাওয়ার উদ্দেশে গাবতলী যাওয়ার পথে গণধর্ষণের শিকার হন তিনি।
তিনি আরও বলেন, গাবতলীতে নিয়ে যাওয়ার কথা বলে রিকশাচালক নারীর অসহায়ত্বের সুযোগ নেন। বিভিন্ন এলাকা ঘুরিয়ে বছিলায় নির্মাণাধীন ভবনে নিয়ে গণধর্ষণ করেন ৫ জন। তাদেরকে সহায়তা করে আরও দুইজন। পরে তার চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights