রাজধানীতে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে মিরপুর পল্লবী থানাধীন বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদে পল্লবী মিরপুর- ১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাধ রোডের একটি ১৪ তলা ভবনের পাশে নির্মাণাধীন পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পাশে বালুর স্তূপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights