রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সীমান্তে মানুষ হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গুম-খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে বিএনপি ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার পল্টন ও বিজয় নগর এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ-সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, তিতুমীর কলেজ ছাত্রদলের অন্যতম সহ-সভাপতি আলাউদ্দিন হোসেন রিপন, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সম্পাদক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোস্তাকিক আল মামুন পিয়াল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন রাজ, যুগ্ম-সম্পাদক শাহিন ফরাজি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন মৃধা, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহিন বাবু, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা জি এম রাকিব, মহানগর উত্তর ছাত্রদলের অন্যতম নেতা সোহাগ সিকদার, তেজগাঁও থানা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম অমি, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান, বংশাল থানা ছাত্রদল নেতা জুনায়েদ ইভান শান্ত, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা নাজমুল হাসান পাপন, ছাত্রনেতা রিয়াজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights